সিপ্লাস ডেস্ক: সৈয়দ আহমদ শাহ সাদাত আফগানিস্তানের সাবেক যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী (আইসিটি) এখন জার্মানির লেইপজিগ শহরে পিৎজা ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছেন।
বুধবার (২৫ আগস্ট) তার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে তাকে কমলা রঙয়ের পোশাক গায়ে দিয়ে পিঠে ব্যাগ বিয়ে ঘুরছেন। তার বাহন হিসেবে আছে বাই সাইকেল।
এক জার্মান সাংবাদিক তাকে পিৎজা সরবরাহের কাজ করার সময় দেখছেন বলে দাবি করেছেন।
টুইট করে ওই সাংবাদিক বলেন, কিছুদিন আগে এক ব্যক্তির সাথে আমার দেখা হয়। তখন তিনি নিজেকে দু’বছর আফগানিস্তানের যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী ছিলেন দাবি করেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম তিনি লেইপজিগে কী করছেন। তিনি জানিয়েছেন, জার্মানিতে তিনি খাবার বিতরণের কাজ করেন।
উল্লেখ্য, তালেবান ক্ষমতায় আসার পরেই দেশ ছেড়ে জার্মানিতে পালাতে বাধ্য হন সাদাত। তবে দেশ ছাড়ার বছর খানেক আগেই তিনি মন্ত্রী পদ ছেড়ে দেন।

