সিপ্লাস ডেস্ক: আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা হবে। ইতোমধ্যে সরকার সম্ভাব্য সব ধরনের ব্যবস্থার জন্য যোগাযোগ করে চলছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো দেশে বাংলাদেশি নাগরিকরা আটকে পড়লে আমরা সব সময় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। আফগানিস্তানেও সুযোগ পাওয়া মাত্রই আমরা তাদের ফিরিয়ে আনব। ঢাকা থেকে আটকে পড়া বাংলাদেশিদের সব ধরনের সহায়তা দেয়া হবে।’
ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, ‘বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। কাবুলে বাংলাদেশের কোনো মিশন না থাকায় উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস আটকে পড়া বাংলাদেশিদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। তারা (উজবেকিস্তানে বাংলাদেশ মিশন) এর ব্যবস্থা করবে।’








