নিউজটি শেয়ার করুন

আফগানিস্তানে নতুন সরকারের প্রধান মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ

সিপ্লাস ডেস্ক: আফগানিস্তানে নতুন অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে তালেবান। নতুন সরকারের প্রধান হয়েছেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। নতুন সরকারের উপপ্রধান হিসেবে স্থান পেয়েছেন তালেবানের আলোচিত নেতা আব্দুল গনি বারাদার।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) নতুন সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর নামও ঘোষণা করেছে তারা।
তালেবানের প্রধান জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে বলেন, নতুন সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজুদ্দিন হাক্কানি।
তিনি আরও বলেন, আমরা জানি আমাদের দেশ নতুন একটি সরকারের জন্য অপেক্ষা করছিল। প্রায় ৩ সপ্তাহ আগে আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান।
তবে মঙ্গলবার এই ভারপ্রাপ্ত মন্ত্রিসভা ঘোষণার মধ্য দিয়ে একটি তালেবান সরকার গঠনের পথ প্রশস্ত হলো।
নতুন সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন মোল্লা ইয়াকুব। এছাড়া মোল্লা আব্দুল সালাম হানাফিকে দ্বিতীয় উপনেতা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here