নিউজটি শেয়ার করুন

আফগানিস্তানে মার্কিন হামলা, আইএস জঙ্গি নিহত

সিপ্লাস প্রতিবেদক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে নানগাহার প্রদেশে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় ওই গোষ্ঠীর একজন সদস্য নিহত হয়েছে বলে জানান সেনা কর্মকর্তারা।

বিবিসি জানিয়েছে, নানগাহার প্রদেশে অবস্থানরত আইএস-কে গ্রুপের একজন ‘পরিকল্পনাকারীকে’ লক্ষ্য করে পরিচালিত হয়েছে অভিযানটি।
আইএস-কে বলছে, তারা কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবার আত্মঘাতী হামলা চালায় যেখানে ১৭০ জন মানুষ নিহত হয়। এদের মধ্যে ১৩ জন আমেরিকান সৈনিকও ছিল।
যুক্তরাষ্ট্র বলছে, প্রাথমিক তথ্য বলছে, নানগাহারে যে ব্যক্তিকে লক্ষ্য করে ড্রোন হামলাটি চালানো হয়েছে, তার মৃত্যু হয়েছে।
এ হামলায় কোনো বেসামরিক ব্যক্তি নিহত হয়নি বলেও যুক্তরাষ্ট্র জানাচ্ছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবার দুটি আত্মঘাতী হামলা চালায় যেখানে ১৭৫ জন মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে ১৩ জন মার্কিন সেনাও ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here