নিউজটি শেয়ার করুন

আফগানিস্তানে যাওয়া ছিল নিকৃষ্টতম সিদ্ধান্ত : ট্রাম্প

আফগানিস্তানে যাওয়া ছিল নিকৃষ্টতম সিদ্ধান্ত : ট্রাম্প

সিপ্লাস ডেস্কঃ আফগানিস্তানে(লড়াই করতে) যাওয়ার সিদ্ধান্তই ছিল ‘আমাদের দেশের ইতিহাসের নিকৃষ্টতম সিদ্ধান্ত’— যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, “আমরা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছি… এটার পেছনে আমাদের হাজার হাজার কোটি ডলার খরচ হয়েছে, লাখ লাখ জীবন চলে গেছে, কিন্তু আগের তুলনায় সেখানে কোন পরিবর্তন আসেনি। এটা সবচেয়ে বেশি খারাপ, কারণ সেখানে আপনাকে সবকিছু পুনর্নির্মাণ করতে হবে, এটা আসলে টুকরো টুকরো করে ফেলার মতো।’’

“সেখানে থাকা মানে চোরাবালিতে আটকে যাওয়ার মতো একটা ব্যাপার।”

তবে আফগানিস্তান থেকে যেভাবে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে, তার সমালোচনা করেছেন তিনি। বলেছেন, তিনি ক্ষমতায় থাকলে বিষয়টি অন্যরকম হতে পারতো।

তিনি বলেন, সেনা সরানোর আগে বেসামরিক লোকজন, অনুবাদক এবং অন্যান্য লোকজনকে সরিয়ে নিলে ভালো হতো।

ট্রাম্প বলেন, সেখান আমি সৈন্য সংখ্যা ২০ হাজার থেকে আড়াই হাজারে নামিয়ে এনেছিলাম। সামরিক বাহিনীকে সরিয়ে আনার আগে বেসামরিক লোকজন, অনুবাদক এবং অন্যান্য লোকজনকে সরিয়ে আনলে সেটা আমাদের জন্য সহায়ক হতো। আগে আমাদের সেখান থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে আসা উচিৎ, সামরিক বাহিনীকে তারপরে প্রত্যাহার করা উচিৎ।

সূত্র: বিবিসি বাংলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here