ভারি তুষারপাত ও প্রবল বৃষ্টিপাতসহ তীব্র শৈত্যপ্রবাহ চলছে আফগানিস্তানে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তারা।
দেশটির প্রাদেশিক গভর্নরের এক মুখপাত্র জানিয়েছেন, শনিবার ভারি তুষারপাতে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে দুটি বাড়ির ছাদ ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
এ বিষয়ে রয়টার্সকে আফগানিস্তানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা টিমের মুখপাত্র তামিম আজিমি বলেন, আফগানিস্তানে এ রকম শৈত্যপ্রবাহ এর আগের সব রেকর্ডকে হার মানিয়েছে। কোথাও কোথায় তাপমাত্রা মাইনাস ১২ সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়েছে। তীব্র ঠাণ্ডা ও ভারি তুষারপাতের কারণে বিভিন্ন স্থানে হতাহতের ঘটনা ঘটছে।
নির্দিষ্টভাবে মোট মারা গেছেন সে তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান তামিম আজিমি।
তিনি বলেন, বিভিন্ন সূত্রে পাওয়া খবরে চলতি বছর তীব্র ঠাণ্ডায় শনিবারের নিহতদের নিয়ে এখন পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে।
দেশটির আবহাওয়াবিদ মোহাম্মদ নাসিম মুরাদি বলেন, এটিই শেষ নয়; সামনের সপ্তাহগুলোতে আরও কয়েকটি শৈত্যপ্রবাহ অপেক্ষা করছে আফগানিস্তানবাসীর জন্য।








