আন্তর্জাতিক ডেস্ক: তালেবানরা আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশের পর শান্তিপূর্ণভাবে দেশটির সরকার অন্তর্বর্তীকালীন সরকারে কাছে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান হিসেবে নাম শোনা যাচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও জার্মানিতে নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত আলী আহমাদ জালালির ।
এই তথ্য পাওয়া গেছে বার্তা সংস্থা রয়টার্স ও আফগানিস্তানের সংবাদ সংস্থা খামা প্রেসের প্রতিবেদনে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, তালেবান বাহিনী একের পর এক এলাকা দখল করে নেয়ার পর আজ কাবুলে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে জরুরি বৈঠকে বসেছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। মনে করা হচ্ছে আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের প্রধান আবদুল্লাহ ক্ষমতা হস্তান্তর শুরুর প্রক্রিয়ার মধ্যস্থতা করছেন।








