নিউজটি শেয়ার করুন

আফগান ছাত্রীরা হিজাব পরে স্কুলে ফিরছে

ছবিঃ সংগৃহীত

সিপ্লাস ডেস্কঃ  তালেবান পুনরায় আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার তিন দিনের মধ্যেই সব শঙ্কা উড়িয়ে দিয়ে স্কুলগুলোতে আবারো শুরু হয়েছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। হিজাব পরে স্কুলে ফিরতে শুরু করেছে হেরাত শহরের ছাত্রীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

আফগানিস্তানের পশ্চিমাঞ্চল হেরাত প্রদেশের স্কুলছাত্রীরা সাদা হিজাব ও কালো টিউনিক পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে এমন ভিডিও প্রকাশ পেয়েছে। হেরাত শহরে যথারীতি খুলেছে স্কুলের দরজা। ছাত্রীরা স্কুল বারান্দায় ছোটাছুটি করছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনাগুলোতে জড়ো হয়ে গল্প করছে। স্কুলছাত্রীরা এমন আচরণ করছে যেন আফগানিস্তানে গত দু সপ্তাহে কোনো সঙ্ঘাত বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি।

যদিও এমন শঙ্কার সৃষ্টি হয়েছিল যে তালেবান হয়তো নারী শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিবে। কিন্তু সরকারি ও স্থানীয় যোদ্ধাদের হটিয়ে তালেবান যোদ্ধারা হেরাত নিয়ন্ত্রণে নেয়ার পর শহরটিতে নারী শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। তারা ভিডিও ধারণের মাধ্যমে এ নারী শিক্ষা কার্যক্রমের এ স্বাভাবিক অবস্থার খবর প্রকাশ করেছে।

এ প্রসঙ্গে শিক্ষার্থী রোকিয়া বলেন, আমরা অন্যান্য দেশের মতোই উন্নতি করতে চাই। আমরা আশা করি,তালেবান আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। আমরা আর যুদ্ধ চাই না। এই দেশে শান্তি চাই।

হেরাত ইরান সীমান্তবর্তী একটি শহর যা শিল্প-সাহিত্যের জন্য বিখ্যাত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here