নিউজটি শেয়ার করুন

আফগান শরণার্থীরা অর্থনৈতিক বিবেচনায় ভারতে যেতে চাইছে না

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক:  তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পরপরই দেশটির সংখ্যালঘু শিখ ও হিন্দুদের জন্য ভারতের দরজা উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দেয় দিল্লি। তবে দিল্লির এমন ঘোষণা সত্ত্বেও সাড়া মিলছে না শরণার্থীদের। মূলত ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হওয়ায় দেশটিতে যেতে চাইছে না তারা।

কাবুল বিমানবন্দরে যে বিপুল সংখ্যক মানুষের উপচেপড়া ভিড় সেখানে শিখ ও হিন্দু সম্প্রদায়ের লোকজনও রয়েছে। কিন্তু তাদের অনেকেই ভারতের চেয়ে বরং যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোতে যেতেই অধিক আগ্রহী। দৃশ্যত লোকজনের ‘আমেরিকান ড্রিম’-এর কাছে হার মানছে দিল্লির ঘোষণা।

ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফোরামের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন পুনীত সিং চান্দহুক। গত মঙ্গলবার তিনি বলেন, গুরদুয়ারা কার্তে পারওয়ানে থাকা প্রায় ৭০ থেকে ৮০ জন আফগান শিখ ও হিন্দু ভারতে যেতে আগ্রহী নয়। তাদের পছন্দ যুক্তরাষ্ট্র বা কানাডা। এই আফগানদের জন্য এখনও অন্যদের উদ্ধার অভিযানও বিলম্বিত হচ্ছে।

পুনীত সিং চান্দহুকের অভিযোগ, যুক্তরাষ্ট্র বা কানাডা যাওয়ার জন্য দুই দফায় ফ্লাইট মিস করা এসব লোকজনকে নিয়ে যেতে দিল্লি তার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

ইতোমধ্যেই যারা ভারতে গেছে তাদের অভিজ্ঞতাও খুব সুখকর নয় বলে জানা গেছে। আফগান সূত্র বলছে, ভারতের কাজের সুযোগ সীমিত। ফলে সেখানে যারা গেছে, তাদের মধ্য থেকেও অনেকেই নিজ দেশে ফিরেছে কিংবা অন্য দেশে পাড়ি দিয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here