সিপ্লাস ডেস্ক: পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে করোনায় কর্মহীন, অভাবী এবং হতদরিদ্র পরিবারের মাঝে বাঁশখালীর পশ্চিম পুইছড়ি, আফাজ উদ্দিন সিকদার বাড়ীর (আফাজ পরিবার) উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
আজ ৩০ এপ্রিল বিকাল ৩টায় পশ্চিম পুইছড়ি আফাজ পরিবারের আশেপাশে এলাকায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (তৈল, চিনি, ছোলা, চিড়া, সেমাই, আলু, পিয়াজ)পণ্য দেওয়া হয়।
এ সময় আফাজ পরিবার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আফাজ পরিবার সদস্য বৃন্দ বলেন- আমরা আফাজ পরিবার থেকে ফান্ড কালেকশন করে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। এই ক্রান্তিলগ্নে সমাজের সকলের এগিয়ে আসা উচিত। দেশের এই ক্রান্তিলগ্নে সমাজের নিম্নবিত্ত পরিবারের লোকজন খুব কষ্টে দিনাতিপাত করছে। এদের পাশাপাশি অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা খুব কষ্টে আছে।
সচেতনমহলের প্রত্যাশা, বাঁশখালীর বিভিন্ন বিত্তবান পেশাজীবীরা এই দুর্যোগ পরিস্থিতিতে মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ত্রাণ নিয়ে হাজির হলে অনেকাংশে স্বস্তি পাবে বাঁশখালীর নিম্নবিত্ত জনসাধারণ।

