সিপ্লাস ডেস্ক: পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে করোনায় কর্মহীন, অভাবী এবং হতদরিদ্র পরিবারের মাঝে বাঁশখালীর পশ্চিম পুইছড়ি, আফাজ উদ্দিন সিকদার বাড়ীর (আফাজ পরিবার) উদ্যোগে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
উল্লেখ্য, আফাজ পরিবার করোনা মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ত্রাণ বিতরণ করেন।
আজ ২৪এপ্রিল ২০২০, বিকাল ৩টায় পশ্চিম পুইছড়ি বিভিন্ন এলাকায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তথা (চাল, পিয়াজ, তেল, চানাবুট, আলু,ডাল,সবান) পণ্য দেওয়া হয়। এসময় আফাজ পরিবার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আফাজ পরিবার সদস্য বৃন্দ বলেন- আমরা আফাজ পরিবার থেকে ফান্ড কালেকশন করে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি।
এই ক্রান্তিলগ্নে সমাজের সকলের এগিয়ে আসা উচিত। দেশের এই ক্রান্তিলগ্নে সমাজের নিম্নবিত্ত পরিবারের লোকজন খুব কষ্টে দিনাতিপাত করছে, এদের পাশাপাশি অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা খুব কষ্টে আছে। সচেতনমহলের প্রত্যাশা, বাঁশখালীর বিভিন্ন বিত্তবান পেশাজীবীরা এই দুর্যোগ পরিস্থিতিতে মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ত্রাণ নিয়ে হাজির হলে অনেকাংশে স্বস্তি পাবে বাঁশখালীর নিম্নবিত্ত জনসাধারণ।








