সিপ্লাস প্রতিবেদক: রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর ২০২১-২০২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি এবং চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবদুল কাইয়ুম চৌধুরী।
নতুন কমিটির কো-চেয়ারম্যান (১) নির্বাচিত হয়েছেন আলহাজ্ব ইঞ্জি. মোহাঃ দিদারুল হক চৌধুরী, কো-চেয়ারম্যান (২) নির্বাচিত হন মাহবুব সোবহান জালাল তানভীর ।সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, মো. নাজিম উদ্দিন, মো. মোরশেদুল হাসান, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, জনাব মিজানুর রহমান ও শারিস্থ বিনতে নূর।
নির্বাচনে প্রয়োজনীয় পদের অধিক সংখ্যক বৈধ প্রার্থী না থাকায়,মনোনয়ন পত্র জমা দেওয়া প্রার্থীদের বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করেন রিহ্যাব নির্বাচন পরিচালনা বোর্ড।
এর আগে ২১ আগস্ট তফসিল ঘোষণা করা হয়। পরবর্তীতে বিভিন্ন পর্যায় অতিক্রম করে মঙ্গলবার ১২ অক্টোবর ২০২১ তারিখ চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ড। রিহ্যাব নির্বাচন বোর্ড ২০২১-২০২৩ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনায়েতুর রহমান সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় সকল ভোটার, রিহ্যাব সদস্য এবং নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।








