পটিয়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের সংগঠন ‘ইসকুল বেলা’৯৬’ এর বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক কাউন্সিল শুক্রবার বিকেলে স্কুল হলে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাষ্টার মাহমুদুল হক মিন্টুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা ব্যাংকার মো: আমির হোসাইন, ডা. নুরুল করিম চৌধুরী, ব্যারিষ্টার আলী আক্কাস চৌধুরী।
সভায় আগামী দু’বছরের জন্য ব্যাংকার মোহাম্মদ সেলিম উদ্দিনকে সভাপতি ও মুহাম্মদ নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।
এতে কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ন সম্পাদক মাষ্টার মো: জানে আলম, সাংগঠনিক সম্পাদক ব্যাংকার দিদারুল ইসলাম, অর্থ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী ইমন, দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসেন অভি, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক ব্যাংকার রিয়াজ রহমান পাভেল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক জমির উদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শফিউল আজম, সমাজ কল্যাণ সম্পাদক ব্যাংকার রশীদ, এনামুর কার্যকরী সদস্য মুহাম্মদ শফিকুল ইসলাম ও মাষ্টার মাহমুদুল হক মিন্টু।








