নিউজটি শেয়ার করুন

আবরারকে সবচেয়ে বেশি আঘাত করে অনিক সরকার

আবরার ফাহাদকে সবচেয়ে বেশি আঘাত করে বুয়েট শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. অনিক সরকার। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এমনই তথ্যই দিয়েছেন।

সূত্রে জানা যায়, রিমাণ্ডের জিজ্ঞাসাবাদে অনিক বলেছেন, আবরার একেক সময়ে একেক তথ্য দিচ্ছিলেন। এজন্য তার মাথা গরম হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে তিনি তাকে বারবার মারছিলেন।

আবরার হত্যা মামলায় গ্রেফতারকৃতরা রিমাণ্ডে এ ঘটনায় তাদের প্রত্যেকের ভূমিকার কথা তুলে ধরেছেন। তারা বলেছেন, আবরারকে মারার সময় নানা রকম পরামর্শ দেন বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল।