আবরার হত্যা মামলায় রিমান্ডে থাকা ১০ আসামি গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন ডিবির ঢাকা দক্ষিণের এডিসি রাজিব আল মাসুদ।
মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। এ ঘটনায় যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনার অঙ্গীকার করেন তিনি।
এডিসি রাজিব আল মাসুদ বলেন, প্রাথমিকভাবে তারা যেটা বলেছে, যে হত্যার মোটিভ টি আসলে হত্যার জন্য ছিল না। মারপিট করতে করতে এক পর্যয়ে ভিকটিম মারা যায়। যাদেরকে আমরা ধরেছি, তারা মারপিটে অংশ গ্রহণ করেছে, এরকমটা স্বীকার করেছে।
তিনি বলেন, এজাহারের নাম থাকলে যে কেউ আসামি হবে। বিষয়টা এমন না। বিষয়টা তদন্ত সাপেক্ষে বের করতে হবে। এর ঘটনার সাথে যারা জড়িত ছিল, প্রাথমিক ভাবে তারা ধরা পড়েছে। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, যাদের নাম পেয়েছি, তাদের নাম নোট করেছি। সে ক্ষেত্রে অমিত শাহ কেনো অন্য কেউ যদি থাকে তাদেরকেও ধরা হবে।








