Site icon CPLUSBD.COM

“আবরার হত্যা প্রমাণ করে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রলীগের টর্চার সেলে পরিনত হয়েছে”

জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জামাল উদ্দিন বলেছেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যা প্রমাণ করে দেশের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রলীগের টর্চার সেলে পরিনত হয়েছে। তারা হলগুলোতে তাদের মতাদর্শের বিরোধীদের নিয়ে গিয়ে নির্যাতন করে। ইতিমধ্যে তা দেশবাসির কাছে স্পষ্ট হয়ে গেছে। আমরা ক্যাম্পাসে শিক্ষার সুষ্টু পরিবেশ ও স্বাধীনতার স্বপক্ষ শক্তির সকল ছাত্র সংগঠনের সহাবস্থান সৃষ্টির জোর দাবি জানাচ্ছি।

শুক্রবার সন্ধ্যায় নগর জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের বৃহত্তর চট্টগ্রামের সাংগঠনিক সভা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামাল উদ্দিন বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আমলে প্রতিটি কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হতো। কিন্তু দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার ফলে গণতন্ত্রের চর্চা নেই। তাই সুষ্ঠু রাজনীতির ধারা রুদ্ধ করে রাখা হয়েছে।

বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক শাহ্ ইমরান রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার এরশাদ সিদ্দিকীর পরিচালনায় সাংগঠনিক সভায় বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খান জুয়েল, আতা-ই-রাব্বী তানভীর।

সভাপতি তার বক্তব্যে বলেন, চলতি মাসে ছাত্র সমাজের সম্মেলন সফল ও সার্থক করার জন্য বৃহত্তর চট্টগ্রাম বিভাগের সকল বিশ্ববিদ্যালয়-কলেজ, উপজেলা, থানা কমিটিগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। ছাত্র সমাজের হারানো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে পল্লীবন্ধু এরশাদের আদর্শকে ধারণ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর হাতকে শক্তিশালী করতে হবে।

সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা ছাত্র সমাজের সাবেক আহ্বায়ক মো: সোলাইমান, সাংগঠনিক টিমের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন নগর ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্র সমাজের আহ্বায়ক এন.এম জসিম উদ্দিন, উত্তর জেলার আহ্বায়ক মাসুদুর রশিদ, কক্সবাজার জেলার আহ্বায়ক সুলতান আহমদ, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য জামাল হোসেন, রাশেদুল হক খোকন, মো: আতাউল্লাহ, জিয়াউর রহমান মুকুল, কেন্দ্রীয় সদস্য ও নগর ছাত্র সমাজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, দক্ষিণের সদস্য সচিব ইয়াছিন খান, উত্তরের সদস্য সচিব আলাউদ্দিন সোহেল, কক্সবাজার জেলার সদস্য সচিব বেলাল উদ্দিন, রাঙামাটি জেলা ছাত্র সমাজের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক শরিফ উদ্দিন, সদস্য সচিব মো: আলাউদ্দিন।

উপস্থিত থেকে সাংগঠনিক বক্তব্য তুলে ধরেন নগর ছাত্র সমাজের নেতা আনিসুল ইসলাম মিনহাজ, ফিরোজ সিদ্দিকী, আরাফাতুল আলম কচি, তরিকুল ইসলাম ইমন, মো: আজিজ, কক্সবাজার জেলা থেকে মো: ফরিদ মিয়া, মাহবুবুর রহমান লিটন, মনির উদ্দিন, মো: রহমান, জুনায়েদ, দক্ষিণ জেলা থেকে রাজীব দাশ রাজু প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ, কক্সবাজার, তিন পার্বত্য জেলার কলেজ, থানা, উপজেলার নেতৃবৃন্দ।