সিপ্লাস ডেস্ক: আবারও করোনায় আক্রান্ত অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। গত সপ্তাহেই করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুস্থ হয়েছিলেন। ফিরেছিলেন বাসায়।
কিন্তু ৩ ডিসেম্বর আবারও করোনা পজিটিভ এসেছে তার। সেইসঙ্গে এবার আক্রান্ত হয়েছেন তার স্ত্রী ফারহানা ফারুকও। তবে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ফারুকের মেয়ে তুলসি।
এ তথ্য নিশ্চিত করেছেন ফারুকের ভাতিজি অভিনয়শিল্পী আসমা পাঠান রুম্পা।
তিনি জানান, নায়ক ফারুক ও তার স্ত্রী এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালটির করোনা ইউনিটে আছেন তারা।








