নিউজটি শেয়ার করুন

আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও বেড়েছে স্বর্ণের দাম। আর্ন্তজাতিক বাজারে দাম বাড়ায় দেড় মাসের ব্যবধানে দেশের বাজারেও ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে।

তবে সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম অপরিবর্তিত রয়েছে। এ মানের প্রতি ভরি স্বর্ণের দাম বিক্রি হচ্ছে ২৯ হাজার ১৬০ টাকা।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৮ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা শনিবার পর্যন্ত ৫৬ হাজার ৮৬২ টাকা দামে বিক্রি হচ্ছে।