সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ বিজয়ের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় তিনজন আহত হয়েছে। গত সপ্তাহেও বগিভিত্তিক দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল।
বুধবার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে এ ঘটনা ঘটে।
মারামারিতে বিজয় গ্রুপের অনুসারী আরবি বিভাগের ২০১৭-১৮ সেশনের শাহিল কবির, অ্যাকাউন্টিং বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী জাহিদুল ইসলাম এবং সংস্কৃতি বিভাগের ২০১৫-১৬ সেশনের মুজাহিদ চৌধুরী আহত হয়েছেন।
গুরুতর আহত জাহিদুল ইসলামকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, রাতে ছাত্রদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। প্রক্টরিয়াল বডি গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।









Dolio kondol jar karon sotk nethar ovwb