ফটিকছড়ি প্রতিনিধি: আবারো তিনশত পিস ফেন্সিডিলসহ দাঁতমারা তদন্ত কেন্দ্র পুলিশের হাতে ২ মাদক কারবারী গ্রেফতার।
আজ ৩ অক্টোবর গভীর রাতে দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ দাঁতমারা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে তিনশত বোতন অবৈধ ফেন্সিডিল এবং একটি ট্রাক আটক করে (নং ফেনী ট- ১১- ০৪০৪)
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ মোসলেম উদ্দিন প্রকাশ কুলছুম আলী (২০) পিতা আব্দুর রহমান এবং মোহাম্মদ কালাম (২৩) পিতা মৃত শাহ আলম উভয়ের বাড়ি দাঁতমারা ইউনিয়নের বাংলা পাড়া এলাকায়। উভয়কে আইনি প্রক্রিয়া শেষে আদালত প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরওয়ার্দী সরওয়ার।
গত ২৯ সেপ্টম্বর রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজার থেকে ৪০ পিস ইয়াবাসহ আলমগীর( ৩৫) এবং ৩০ সেপ্টেম্বর রাতে দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা এলাকায় অভিযান চালিয়ে মোঃ মামুন (৩৫) নামের এক যুবককে ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ।

