সিপ্লাস ডেস্ক: বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে স্বর্ণের দাম বেড়েই চলছে। এক সপ্তাহের ব্যবধানে ফের বাড়লো সোনার দাম। এবার প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৯০০ ডলার বেড়েছে। সেই সঙ্গে রুপার দামও বেড়েছে।
বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের বাজারে চলতি মে মাসে দুই দফায় স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশ্ববাজারের সঙ্গে যদিও দেশের বাজারে স্বর্ণের দাম ওঠা-নামা করে। বিশ্ববাজারে স্বর্ণের দাম অব্যাহত থাকলে দেশের বাজারে আবার দাম বাড়তে পারে বলে জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সবশেষ গত ২৩ মে থেকে সোনার নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেটের সোনা ৭০ হাজার ৩৩৩ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬১ হাজার ৫৮৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫১ হাজার ৬২ টাকায় বিক্রি হচ্ছে।

