নিউজটি শেয়ার করুন

আবুধবীতে মতবিনিময় ও বাজেট নিয়ে আলোচনা

আবুধবীতে মতবিনিময় ও বাজেট নিয়ে আলোচনা

এম আবদুল মান্নান,​ আবুধাবী প্রতিনিধি (ইউএই): সংযুক্ত আরব আমিরাতের​ বঙ্গবন্ধু পরিষদ​ আবুধাবী কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে​ সমমনা আওয়ামী ঘরণার​ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত রবিবার রাতে রাজধানী আবুধাবীর সেন্ড মেরিন হোটেল হলরুমে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জননেতা আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্টিত এ মতবিনিময় সভায় দেশের বাজেট, আমিরাতের আসন্ন মধ্যাহ্ন বিরতি আইনসহ সমসাযিক বিষয় নিয়ে আলোচনা করা হয।

এ সময় বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহসভাপতি ইমরাদ হোসেন​ ইমু,​ সাধারণ সম্পাদক নাসির তালুকদার, সহ সভাপতি শওকত আকবর, মুন্সিগঞ্জ প্রবাসী সমিতির মুনীর হোসেন, যুবলীগের সভাপতি​ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুব খন্দকারসহ অন্যান্য সমমনা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মতবিনিময় বাজেটকে ঘণমুখী বলে উল্লেখ করা হয়।

নেতৃবৃন্দরা আমিরাতে মধ্যাহ্ন বিরতি আইনসহ অন্যান্য সকল আইন কানুন মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের অন্যতম পৃষ্ঠপোষক মুনীর হোসেনের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং তাকে সবার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।