আল আইন প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে গত দু’দিন ধরে আবুধাবি এয়ারপোর্টৈ আটকে থাকা বাংলাদেশ বিমানের ২৯ জন যাত্রী গতরাত ২:৪৫ মিনিটে নিজ নিজ কর্মস্থলে ফিরে আসেন।
জানা যায় গত ১৭ ই আগস্ট সোমবার চট্টগ্রাম এবং ঢাকা থেকে আবুধাবি একটি বিমানে ৪১ জন যাত্রী নিয়ে আসেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। আবুধাবি এয়ারপোর্ট আসলে ১২ জনের ডকুমেন্ট ঠিক থাকায় তাদেরকে বের হওয়ার সুযোগ দেন । অন্যান্য ২৯ জন যাত্রীকে কিছু না বলে তাদেরকে একটি ওয়েটিং রুমে বসে রাখেন। যাত্রীদের কাছ থেকে যোগাযোগ করা হলে জানান আমরা জানি না কেন আমাদেরকে বসায় রাখা হয়েছে এই ব্যাপারে আমরা কিছু জানি না। পরে বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আবু জাফরের নেতৃত্বে উর্দ্ধতন কর্মকর্তা এবং বাংলাদেশ বিমানের আঞ্চলিক ম্যানেজার নিধান চন্দ্র বড়ুয়া নেতৃত্বে আরব আমিরাত সরকারের সাথে দফায় দফায় বৈঠক যাত্রীদের হোটেল এবং খাবারের ব্যবস্থা করেন।যাত্রীদের কাজ নিয়ে একটা ফটোকপি দিয়ে হোটেলের ব্যবস্থা করে দেন এয়ারপোর্ট কর্তৃপক্ষ। পরে যাত্রীদের থেকে করোনার নমুনা নেওয়া হয়।
মান্যবর রাষ্ট্রদূত এর প্রচেষ্টায় এবং আমিরাত সরকারের আন্তরিকতায় যাত্রীদের নিজ নিজ কর্মস্থলে যাওয়ার সুযোগ করে দেন। আজকে সকালে বিমান অফিসের সাথে যোগাযোগ করা হলে জানান ২৯ জন যাত্রীদের জন্য বিমানের টিকেটের ব্যবস্থা করা হয়েছিল ।যাত্রীরা বাংলাদেশ সরকার এবং আমিরের সরকারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে নিজ নিজ কর্মস্থলে আসতে পারায় মান্যবর রাষ্ট্রদূত আবু জাফরের নিকট ধন্যবাদ জানান।








