আমিরাত প্রতিনিধি: কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের মধ্যে সামান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (৪মে) সকালে আরব আমিরাতের রাজধানী আবুধাবী বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণ থেকে দূতাবাসের সম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামীলীগ আবুধাবী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ উপহার সামগ্রী বিতরণের কার্যক্রম উদ্ভোদন করা হয়।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ আবুধাবী কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃ হাবিবুল হক হাবিব, সাধারন সম্পাদক মোঃ আকতার হোসাইন রাজু, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল আলম, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক,সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন খোকন সহ দূতাবাসের কর্মকর্তা বৃন্দ।








