নিউজটি শেয়ার করুন

আবুধাবিতে প্রবেশে নতুন নিয়মে বিপাকে বাংলাদেশিরা

যাত্রার তিন থেকে চার ঘণ্টা আগে পিসিআর নেগেটিভ সনদ নেওয়ার শর্ত যুক্ত

সিপ্লাস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে অধিকতর সতকর্তামূলক ব্যবস্থা হিসেবে আবুধাবিতে প্রবেশে করা হয়েছে নতুন নিয়ম। আবুধাবি কর্তৃপক্ষ এখন থেকে যাত্রীদের যাত্রার তিন থেকে চার ঘণ্টা আগে পিসিআর নেগেটিভ সনদ নেওয়ার শর্ত যুক্ত করেছে আবুধাবি কর্তৃপক্ষ।

শুক্রবার গণমাধ্যমকে এ বিষয়টি জানান সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

সম্প্রতি ভারত, পাকিস্তানসহ কয়েকটি দেশে যাত্রীদের বিমানে চড়ার চার ঘণ্টা আগে পিসিআর নেগেটিভ সনদ নিয়ে সুযোগ দেওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের। তবে বাংলাদেশের কোনো বিমানবন্দরে নেই র‌্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা। এই টেস্টের জন্য প্রয়োজনীয় জায়গারও অভাব রয়েছে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে। ফলে বাংলাদেশিরা যাত্রার কয়েক ঘণ্টা আগে করোনা টেস্টের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

গত ৫ আগস্ট থেকে এয়ারলাইন্সগুলোকে আবার ট্রানজিট যাত্রী পরিবহনের অনুমতি দেয় ইউএই। কিন্তু শুধু দুবাই হয়ে প্রবাসীরা ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাওয়ার সুযোগ পেলেও আবুধাবি হয়ে ট্রানজিটের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়।

সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আবুধাবিতে প্রবেশে যাত্রীদের যাত্রার তিন থেকে চার ঘণ্টা আগের পিসিআর নেগেটিভ সনদ নেওয়ার শর্ত যুক্ত করেছে আবুধাবি কর্তৃপক্ষ। তবে এ শর্ত পূরণ করলেই যে বাংলাদেশিরা সরাসরি আবুধাবি হয়ে ট্রানজিট করতে পারবেন সেই বিষয়টি স্পষ্ট নয়। এ ব্যাপারে এয়ারলাইন্সগুলোকে সুনিদির্ষ্ট তথ্য দিতে বলা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশিদের প্রবেশ বন্ধ রাখায় বিপাকে পড়েছেন ছুটিতে দেশে আসা প্রবাসীকর্মীরা। ভ্রমণ বা ভিজিট ভিসায় সে দেশে গিয়ে চাকরি প্রত্যাশীরাও নিষেধাজ্ঞা প্রত্যাহারের অপেক্ষায় দিন গুনছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here