এম আবদুল মান্নান, আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত সরকারের অনুমোদিত সংগঠন বাংলাদেশ সমিতির উদ্যোগে আবুধাবিস্হ বাংলাদেশ সমিতির অফিস মিলনায়তন শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
সংগঠনের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারন সম্পাদক নাসির উদ্দিন তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ ইসলামি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসান।
এ সময় সমিতির সাধারন সম্পাদক আবদুস সালাম তালুকদার, সহ সভাপতি শওকত আকবর, ইন্জিনিয়ার আশীষ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটা হয়।
পরে রচনা, হাতের লেখা প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মান্যবর রাস্ট্রদূত।
অনুষ্ঠানে রাস্ট্রদূত প্রবাসে অবস্থানরত শিশু কিশোরদের বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য নিজেদের গড়ে তোলার আহবান জানান।








