আলআইন প্রতিনিধি: গতকাল ৪ আগষ্ট মঙ্গলবার বিকেল ৫ টায় রাউজানস্থ ১৪ বাগোয়ান ইউনিয়ন নিবাসী মরহুম হাজি মনিরুজামানের ৫ম পুত্র মোহাম্মদ এনামুল হক (৬১) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির উপশহর বানিয়াস এলাকার ব্যবসায়ী আবুধাবি শেখ খলিফা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহা ওইন্না ইল্লাইহে রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী এবং তিন সন্তান সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে যান। আইনি প্রক্রিয়া শেষ হলে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উনার আত্মীয়-স্বজনরা।








