নিউজটি শেয়ার করুন

আবুধাবিতে শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিনে রোগ মুক্তি ও দোয়া মাহফিল।

আলআইন প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল আবুধাবি কর্তৃক আয়োজিত আপোষহীন দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আবুধাবির একটি রেস্টুরেন্ট হলরুমে রোগ মুক্তি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলুর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আবুধাবি শাখার সম্মানিত কার্যকরী সহ সভাপতি নুরুল হুদা বাবুল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাত বিএনপির উপদেষ্টা ও মোছাফ্ফা বিএনপির সাবেক সভাপতি আবুল বাশার বাবুল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপি’র সহ-সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন খতিব, এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আবুধাবি বিএনপি’র প্রথম সহ-সভাপতি জনাব মোহাম্মদ জাবেদ, আবুধাবি বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান (মামুন), আবুধাবি শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জফুর আলম, আবুধাবি শ্রমিকদলের সহ-সভাপতি মোহাম্মদ সরোয়ার আলম, কেন্দ্রীয় শ্রমিকদলের অর্থ সম্পাদক ওমর ফারুক, মোছাফফা বিএনপির প্রথম সহ-সভাপতি জনাব শাহাজান সিরাজ (ছোটন) মোছাফফা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ মোরশেদ, , মোছাফফা বিএনপির আবুধাবি যুবদলের প্রথম সহ-সভাপতি মোজাম্মেল চৌধুরী এনি, আবুধাবি যুবদলের মোহাম্মদ জাবেদ, আবুধাবি যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন মুন্না, আবুধাবি শ্রমিকদলের যুগ্ম- সম্পাদক জাহাঙ্গীর আলম শিকদার, আবুধাবি শ্রমিকদলের যুগ্ম সম্পাদক মোঃ সোলায়মান, আবুধাবি শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জনাব শাহিনুর চৌধুরী (মেম্বার), ইস্কান্দার হোসেন রুমন, মোঃ ইলিয়াস, মাহাবুব আলম, গোলাপুর রহমান, মোঃ খোকন।

আবুধাবি যুবদলের ইমদাদ, জিয়া পরিষদের সাগর মোল্লা সহ আবুধাবি বিএনপি, আবুধাবি যুবদলের, আবুধাবি শ্রমিকদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি ওনার বক্তব্যে সরকারের পরিকল্পিত দুর্নীতি দেশের মানুষের জীবন জীবিকার বিপন্ন হয়েছে বলে দাবি করেন।

তিনি আরো বলেন করোনা মহামারি-কালে দেশের স্বাস্থ্য ব্যবস্থার কোমর যে ভাবে ভাঙ্গা হয়েছে তা একমাত্র সরকারের লোকদের দুর্নীতি আর উদাসীনতার ফল স্পষ্ট। এসময় দেশের মানুষের পাশে না থেকে ক্ষমতা টিকেয়ে রাখতে তাদের ব্যস্ততা।

প্রধান বক্তা ওনার বক্তব্যে আওয়ামী লীগ নিজেদের দলীয় কর্তৃত্ব স্থায়ীত্ব করতে দেশের মানুষের বাক-স্বাধীনতা, মানবতাকে পদদলিত করেছে বলে দাবি করেন তিনি আরো বলেন, তাদের একক ক্ষমতা কখনো টিকে থাকবে না। ফ্যাসিবাদী সরকার বিরোধী আন্দোলনে দেশের জনসাধারণের বিজয় হবেই। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা সহ দেশে এবং প্রবাসে থাকা সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here