নিউজটি শেয়ার করুন

আবুধাবিতে ১৯ জুলাই থেকে মধ্যরাত হতে ভোর পাঁচটা পর্যন্ত লকডাউন

আবুধাবিতে ১৯ জুলাই থেকে মধ্যরাত হতে ভোর পাঁচটা পর্যন্ত লকডাউন

এম আবদুল মন্নান, আমিরাত প্রতিনিধি: আবুধাবীতে ১৯ জুলাই হতে ফের লকডাউন তথা জাতীয় জীবাণু নিরোধকরণ কর্মসূচী শুরু হচ্ছে।

প্রতিদিন রাত ১২ টা হতে ভোর ৫ টা পর্যন্ত কেউ বাইরে যাওয়া নিষেধ। তবে জরুরী প্রয়োজনে যেমন ঔষুধ, খাদ্য সরবরাহ, চিকিৎসার জন্য অনুমতি নিয়ে বাহিরে যাওয়া যাবে। অনুমতি নেবার জন্য www.adpolice.gov.ae  এর সাহায্য নেয়া যাবে।

করোনার সংক্রমন ও করোনা সংক্রমনে মৃত্যুর সংখ্যা না কমাতে আমিরাত সরকার ইতিমধ্যে হোটেল রেস্টুরেন্ট, পার্কে ৫০% ক্যাপাসিটি, মলসমুহে ৪০%, সিনেমাগুলোতে ৩০% ক্যাপাসিটি এবং ট্যাক্সি ও বাস সমূহে ৬০% ক্যাপাসিটি নির্ধারন করা হয়েছে।

ঈদুল আজহার ছুটিতে গণ জমায়েত না করতে বলা হয়েছে। ঈদের জামাত খুতবাসহ১৫ মিনিটে শেষ করতে সরকারী নির্দেশনার জারীর পাশাপাশি হ্যান্ডশেক ও কোলাকুলি পরিহার করতে বলা হয়েছে।

উল্লেখ্য যে, আমিরাতে করোনায় এ পযন্ত ৬৫৯৪৪৯ জন আ্ক্রান্ত হয়েছেন এবং ৬৩৭২৬৭ জন সুস্হ হয়েচেন এবং১৮৯৬জন করোনায় মারা গেছেন।