Site icon CPLUSBD.COM

আবুধাবির মুসাফফায় টেলেক্স অটো ইউজড স্পেয়ার পার্টস ও রিপিয়ার শপের যাত্রা শুরু

এম আবদুল মন্নান, আমিরাত প্রতিনিধি: আমিরাতের রাজধানী আবুধাবীর শিল্পনগরী মোসাফ্ফার ৬নং সানাইয়ার মসজিদ সংলগ্ন বাংলাদেশী দুই বন্ধুর যৌথ উদ্যোগে নতুন ব্যবসায় প্রতিষ্ঠান “টেলেক্স ইউজড অটো স্পেয়ার পার্টস ও রিপ্যায়ার শপ” এর যাত্রা শুরু হল।

গত শুক্রবার(১১ সেপ্টেম্বর) বাদে আছর জনতা ব্যাংক আবুধাবি শাখার ব্যবস্হাপক মোহাম্মদ আবদুল হাই ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। এ সময়ে প্রতিষ্ঠানটির দুই পার্টনার আবদুল মন্নান ও মোহাম্মদ শফিকসহ কমিউনিটি নেতা মোহাম্মদ জাহাংগীর চৌধুরী, সৈয়দ লুৎফর রহমান, রবিউল হোসেন তালুকদার, সাংবাদিক এম আবদুল মন্নান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুস্টানে তারা বলেন, আমিরাতে প্রবাসী বাংলাদেশীদের ভিসা পরিবর্তেনের সুযোগ সৃষ্টি হওয়ায় বাংলাদেশীরা এখন ব্যাবসা বানিজ্যের প্রতি ঝুকেছেন। সেজন্য আমিরাতে বেড়ে চলেছে বাংলাদেশীদের মালিকানাধীন নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান। তারা প্রবাসীদের নিজ নিজ প্রয়োজনীয় সামগ্রী দেশীয় প্রতিষ্ঠান থেকে কেনার জন্য অনুরোধ জানান। অনুস্টানে জনতা ব্যাংকের ম্যানেজার আব্দুল হাই বলেন, বাংলাদেশী প্রবাসীদের ব্যবসায় প্রতিষ্ঠান চালু করতে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রদান করতে জনতা ব্যাংক সবসময়ই প্রবাসী বিনিয়োগকারীদের পাশে রয়েছে। প্রতিস্টানটির দুই মালিক ব্যবসায়ী আবদুল মন্নান ও ব্যবসায়ী মোহাম্মদ শফিক সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।