নিউজটি শেয়ার করুন

আবুধাবি এয়ারপোর্টে আটকা পড়া যাত্রীদের ফিরতে হচ্ছে দেশে

আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিমান বাংলাদেশের এয়ারলাইনসে আসা ৪২ জন যাত্রীর মধ্যে ২৯ জন যাত্রী আটকা পড়েছেন। বাকী ১২ জন যাত্রী ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে আমিরাতে প্রবেশ করেছেন।

বুধবার(১৯ আগস্ট) আটকে পড়া ২৯ জনকে ভোর ৩.৪৫ মিনিটে  আবুধাবি এয়ারপোর্ট হতে আবার দেশে ফিরে যেতে হচ্ছে।

এই ব্যাপারে আবুধাবিস্থ বাংলাদেশ দুতাবাসে যোগাযোগ করা হলে দীতাবাসের উর্ধতনগণ বলেন- – আটকে পড়া যাত্রীদের ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা নিরসনে বাংলাদেশ দুতাবাস আমিরাতের সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদের সাথে এই সমস্যা সমাধানের জন্য আলোচনা অব্যাহত রয়েছে। তবে নতুন এই আটকে পড়া যাত্রীরা ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে আমিরাতে প্রবেশ করতে পারবে কি না বা ইতিপূর্বে একই জটিলতায় আটকে পড়া ১২৭ যাত্রীর ন্যায় দেশে ফিরে যেতে হবে সে ব্যাপারে বাংলাদেশ দুতাবাস কর্তৃপক্ষ থেকে এখনো কোন মন্তব্য পাওয়া যায়নি।

তথ্যা সূত্রে  জানা যায়, আজকের আটকে পড়া ২৯ জন যাত্রীর সকলেরই ভিসা এবং আইডি কার্ডের মেয়াদ, আইসিএ এর পূর্ব অনুমোদন, এপিআই এবং করোনা টেস্ট সব কিছু ঠিক থাকার পরও কেন তাদেরকে আমিরাতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না সে ব্যাপারে  এখনও পর্যন্ত আটকে পড়া যাত্রীরা কেউ সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না।

বিমানের আবুধাবির আঞ্চলিক ব্যবস্হাপক নিধান বড়ুয়া সিপ্লাসকে জানান, ২২৫ জন যাত্রীর স্হলে কেবলমাত্র ৪২ জন যাত্রী নিয়ে আবুধাবি আসা বিমানের ফ্লাইটটি আসলেো মাত্র ১২ জন ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে বের হতে পারেন। বাকীরা এয়ারপোর্ঠে আটকা পড়েন। পরিশেষে জানা যায় আটকা পড়া যাত্রীরা দিনগত রাত অর্থাৎ ভোর ৩.৪৫ টায় দেশে ফিরে যাবার প্রক্রিয়া শুরু করা হয়েছে। অর্থাৎ তারা বুধবার ভোরের ফ্লাইট দেশে চলে যাবেন।