Site icon CPLUSBD.COM

আবুধাবি মদিনা জায়েদ এলাকায় তপবন জেন্টস সেলুনের শুভ উদ্বোধন

আল আইন প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত আবুধাবী মদিনার জায়েদ এলাকায় বাংলাদেশী তপোবন জেন্টস হেয়ার কাটিং সেলুনের শুভ উদ্বোধন করা হয়।

গতকাল ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ফিতা কেটে দোকানের শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শওকত আকবর। সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তপবন জেন্টস সেলুনের স্বত্বাধিকারী বাবু অনিল দাশ।

এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ জামাল, আমিরাত শাখার জাতীয় হিন্দু মহাজোটের যুগ্ম সম্পাদক সজল চৌধুরী, আবুধাবি গীতা সংঘের সভাপতি স্বপন শীল ,জাতীয় হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী ও সাংবাদিক সনজিত কুমার শীল, প্রশান্ত দাশ, তপন শীল, আব্দুল আজিজ, মনোতোষ শীল, রনি মুহুরী, আব্দুস সালাম।

বৈশ্বিক করোনার মাঝেও বাংলাদেশিরা আমিরাতের বিভিন্ন প্রদেশে ব্যবসা-বাণিজ্য নতুন প্রসার ঘটাতে চাই। বর্তমানে আমিরাতের ভিসা ট্রানস্ফার সুযোগ থাকায় মালিকানাধীন নতুন নতুন ব্যবসা চালু করেছে। ব্যবসায়ী অনিল দাশ জানান আমার আরো তিনটি নিজস্ব প্রতিষ্টান রয়েছেন। আমরা আশা করি বাংলাদেশ সরকার এবং আমিরাত সরকারের যৌথ প্রচেষ্টায় নতুন ভিসার সুযোগ দিলে বাংলাদেশ থেকে আরও নতুন শ্রমিক নিয়োগ দিতে পারব।

এতে আরো উপস্থিত ছিলেন বাসু দাশ শিবু দাশ স্বপন দাশ নিঠু দাশ সহ আরো অনেকে।পরিশেষে দোকানের উত্তরোত্তর বৃদ্ধি কামনায় মোনাজাত এবং গীতা পাঠ করা হয়।।