নিউজটি শেয়ার করুন

আবুধাবীতে আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের মিলাদুন্নবী

আনজুমানে খোদ্দামুল মুসলেমীন আবুধাবী শিল্পনগরী মোচ্ছাফ্ফার শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জিকিরে মোস্তাফা মাহফিল অনুষ্ঠিত হয।

গতকাল শুক্রবার আবুধাবির মোচ্ছাফ্ফার ১০ নং সানাইয়ার ডায়মন্ড সিটি রেস্টুরেন্টে হলরুমে অনুষ্ঠিত এ মাহফিল উদ্বোধন করেন হাফেজ মোহাম্মদ আবদুল অাজিজ। সংগঠনের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন সিকদারের সভাপতিতে্ব অনুষ্ঠান পরিচালনা করেন যৌথভাবে নুরুল ইসলাম পারবেজ ও মোহাম্মদ সেলিম।

এতে প্রধান অতিথি ছিলেন আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ইউএই কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন। প্রধানবক্তা ছিলেন মাওলানা মাহবুবর রহমান হাবীবী। বিশেষ অতিথি ছিলেন বহাফেজ মোহাম্মদ ফারুক, আলহাজ্ব ওসমান তালুকদার, মোহাম্মদ রেজাউল করিম, সাংবাদিক এম আবদুল মন্নান প্রমুখ।

বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম, মাওলানা আনিসুর রহমান আলকাদেরী, মাওলানা কুতুবউদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, মহানবী সাঃ এর জীবনাদর্শই সর্বোত্তম আদর্শ। উনার জীবন আদর্শ অনুসরন আর অনুকরণের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কামিয়াবী লাভ করা সম্ভব। পরে নাত, মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।