চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার শায়খুল হাদীস আলহাজ্ব আল্লামা হাফেজ সোলায়মান আনচারী সাহেবের সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে আগমন উপলক্ষে গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আবুধাবীর একটি হোটেলে তরীকত ভিত্তিক অরাজনৈতিক সংগঠন গাউছিয়া কমিটি রাজধানী আবুধাবী শাখার উদ্যোগে সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক মোহাম্মদ আলী। এতে সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শায়খুল হাদীস আলহাজ্ব আল্লামা হাফেজ সোলায়মান আনচারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব জানে আলম, শাহজালাল হজ্ব কাফেলার মাওলানা মোহাম্মদ আলমগীর, সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব জানে আলম, আলহাজ্ব মোহাম্মদ ইমরান প্রমুখ।
বক্তব্য রাখেন মোহাম্মদ শওকত , মোহাম্মদ পারভেজ, সালাহ উদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, কুতুব উদ্দিন, মাওলানা মোহাম্মদ ইয়াকুব প্রমুখ। অনুস্টানে প্রধান অথিতি বলেন, যার নুন খান, তার গুণ কিছু না কিছু গাইতে হয়। না গাইলে তাকে নেমক হারাম বলে। তদ্রুপ যারা রাসুল সা: এর সাফায়াত ও তার অবদানকে স্বীকার করে না, যাদের মনে রাসুল সা: সম্পর্কে হিংসা থাকে তাদের মুনাফেক বলা হয়। তিনি মুনাফেকদের কাছে থেকে দূরে থাকার আহবান জানান সকলকে। তিনি আমিরাতের স্হানীয় আইন কানুন মেনে আমিরাতের সরকার ও শাসক পরিবারের সকলের জন্য দোয়া করতে বলেন। পরে মিলাদ কিয়াম শেষে মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ, জাতি ও প্রবাসীসহ মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।







