আমিরাত প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬-তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ আওয়ামী-লীগ আবুধাবী কেন্দ্রীয় কমিটি, আবুধাবী শাহামা আওয়ামী লীগ, আবুধাবী গিয়াসী আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার( ১৩ আগস্ট) রাজধানী আবুধাবীর এলেক্ট্রাস্হ ময়নামতি রেস্টুরেন্ট এর হলরুমে বাদে মাগরিব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
আবুধাবী আওযামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতার হোসাইন রাজুর সঞ্চালনায় এবং আবুধাবী আওয়ামী লীগের সভাপতি হাবিবুল হক হাবিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল আলম, সহ-সভাপতি ইনামুল কবির রবীন, উপদেষ্টা প্রকৌশলী আশিষ বড়ুয়া, উপদেষ্টা শাহ্ আলম ভূঁইয়া, উপদেষ্টা হাজী মোঃ মনির, সহ-সভাপতি মোঃ ফেরদৌস আলম, সহ-সভাপতি মোঃ নূর হোসেন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আলিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সাহেদ খাঁন, কার্যকরী পরিষদের সদস্য মোঃ আব্দুল মান্নান মনি, মোঃ মাহবুব, শাহামা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক এবং অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে ১৫ আগস্টের কালো রাতে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধুসহ সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

