আমিরাত প্রতিনিধি: হাজার বছরের শ্রেস্ট বাংগালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজীবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আমিরাতের বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে।
গত১৫ই আগস্ট রবিবার বাদে মাগরিব আবুধাবির শিল্পনগরী মোছাফ্ফার রজনীগন্ধা খান সিআইপি হলে এ অনুস্টানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সৈয়দ মোহাম্মদ তারেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশের সেরা রেমিট্যান্স এওয়ার্ড প্রাপ্ত ব্যক্তিত্ব আল সুমাইয়া গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান ফখরুল ইসলাম খান সিআইপি।
অনুষ্ঠান পরিচালনা করেন উপ মহিলা সম্পাদিকা শামিম আকতার ও শবনুর। উদ্বোধনী বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। প্রধান বক্তা ছিলেন সংস্থার সহ সভাপতি সরওয়ার আলম আজম। বিশেষ অতিথি হিসেবে ব্ক্তব্য রাখেন আবুধাবি স্পোর্টসের টিম ম্যানেজার সাইফুল ইসলাম খোকন , বাবু দীপক, জামাল উদ্দিন, সাংবাদিক এম আবদুল মন্নান প্রমুখ।
প্রধান অতিথি সিআইপি খান বঙ্গবন্ধুর জীবণ ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন, দেশ দিয়েছেন, পাশপো্র্ট দিয়েছেন। সারা বছর নিপীডিতদের হয়ে কথা বলেছেন।দেশকে ভালবেসে ও মানুষকে ভালবেসে বঙ্গবন্ধু তার শেষ রক্তবিন্দু দিয়েও দিয়ে অমর হয়ে আছেন।
বঙ্গবন্ধুর অসম্পূর্ন কাজ জননেত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।দেশকে আরো এগিয়ে নিতে এবং প্রবাসীদের কল্যানে কাজ করে যেতে তিনি সকলকে আহবান জানান।
পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টের শহীদ সকলের আত্মার মাগফেরাত এবং দেশ জাতি, প্রবাসীদের কল্যাণে দোয়া করা হয়।








