নিউজটি শেয়ার করুন

আবুধাবীতে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল

সংযুক্ত আরব আমিরাতের মারকাজে আহলে সুন্নাত ও আহলে সুন্নাত ওয়াল জামাত আবুধাবি শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পবিত্র ফাতেহায়ে ইয়াহদাহুম উপলক্ষে আলোচনা সভানও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব তৈয়ব খানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক আবুল হাসেম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম নঈমী। বিশেষ অতিথি সৈয়দ লুৎফর রহমান, মো শাজাহান প্রমুখ। বক্তব্য রাখেন হাজি ইসমাইল, আলহাজ্ব আবু তাহের, মো জালাল উদ্দীন প্রমূখ।

কোরান তেলাওয়াত করেন মাওলানা ইউনুস তাহেরি ও নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন মাওলানা আলমগির হোসাইন আল কাদেরী। অনুষ্ঠানে বক্তারা বলেন,সারা বিশ্বে মুসলমানদের নির্যাতনের অনতম কারণ হচ্ছে মহানবী (সা:) জীবণ আদর্শ ও আউলিয়া কেরামদের প্রদর্শিত পথ থেকে দূরে সরে যাওয়া।

তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম, সর্বক্ষেত্রে উগ্রতা অশান্তিই সৃষ্টি করবে। পরে দেশ জাতি ও প্রবাসীদের কল্যানে দোয়া করা হয়।