নিউজটি শেয়ার করুন

আবুধাবীতে বাংলাদেশ দূতাবাসের অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাভাষা ও বঙ্গবন্ধুকে বিশ্বময জড়িয়ে দেবার প্রত্যয় ব্যক্ত সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীস্হ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নানা আযোজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।

শুক্রবার স্হানীয় সময় সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয। এরপর দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স মিজানুর রহমান মিজানের নেতৃত্বে অস্হায়ী শহীদ মিনারে পুস্প মাল্য প্রদান করা হয়।

এতে জাতীয় পতাকাবাহী বিভিন্ন প্রতিষ্টান ও প্রবাসী কমিউনিটির বি্ভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পন করে। অতপর দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং লেবার কাউন্সিলর মোহাম্মদ আবদুল আলিম মিয়ার পরিচালনায় এক আলৈাচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রপ্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে চার্জ দ্য এফেয়ার্স মিজানুর রহমান, লেবার কাউন্সিলর মোহাম্মদ আবদুল আলিম মিয়া, কাউন্সিলর মোহাম্মদ রিয়াজুল হক। অতঃপর অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর পরিষদ আবুধাবী কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, জায়েদ ভার্সিটির অধ্যাটক ডঃ হাবীবুল হক খন্দকার, বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক নাসির তালুকদার, বাংলাদেশ স্কুল ও কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, আবুধাবী আওয়ামী লীগের আমিন মিয়া, হাবীবুর রহমান হাবীব, ইন্জিনিয়ার আশীষ বড়ুয়া, জনতা ব্যাংক সিইও আমিরুল হাসান, বিমানের আঞ্চলিক ম্যানেজার এনসি বড়ুয়াসহ অারো অনেকে। অনুষ্ঠানে জাতীয় পতাকাবাহী প্রতিষ্টানের কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিড়িয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুস্টানে কুরআন তেলোয়াত ও মোনাজাত পরিচালনা করেন দুতাবাস কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। মোনাজাতে ভাষা শহীদ ও বঙ্গবন্ধুসহ স্বাধীনতা যুদ্ধে শহীদ সকলের আত্মার মাগফেরাত কামনা করে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণে দোয়া করা হয়।