নিউজটি শেয়ার করুন

আবুধাবীতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী উদযাপন

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আবুধাবিস্হ দূতাবাস মিলনায়তনে তথ্যচিত্র প্রদর্শন, জীবন ও কর্মের উপর প্রাণবন্ত আলোচনা,পুস্পস্তবক অর্পন,স্মারক চিত্র প্রদর্শন ও বিশেষ দোয়া মাহফিলের মধ্যদিয়ে পালিত হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী।

শনিবার (৮ আগস্ট) বিকেল চারটায় আমিরাতে নব নিযুক্ত রাস্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দূতালয় প্রধান মোহাম্মাদ জোবায়েদ হোসেন।

অনুষ্ঠানের শুরুতে জাতির জনকের পরিবারের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয় এরপর  রাষ্টপতি ও প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করা হয়, বাণী পাঠ করেন সিডিএম মোহাম্মদ মিজানুর রহমান ও লেবার কাউন্সিলর মোহাম্মদ আবদুল আলিম মিয়া।

আলোচনা সভায় বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আকবর, বাংলাদেশ সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার, ইনজিনিয়ার ওয়েলফেয়ারের ইন্জিরিয়ার আশিষ বড়ুয়া, বাংলাদেশ বিমানের আঞ্চলিক পরিচালক নিধান চন্দ্র বড়ুয়া, বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, জনতা ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল হাই প্রমুখ আলোচনা করেন।

সভাপতির বক্তৃতায়  রাষ্ট্রদূত বলেন, ১৯৪৭ সালের পরে বঙ্গবন্ধুর পরিবার বাঙালি জাতির লাইট হাউজ হয়ে উঠেছিল। শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে ওঠার পেছনে অনুপ্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব। বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধুর যোগ্য ও বিশ্বাস্ত সহচর এবং নারী মুক্তি সংগ্রামে অন্যতম এক নেপথ্য কারিগর । রাষ্টদূত তার বক্তৃতায় দেশ ও জাতির জন্য তার অপরিসীম ত্যাগ অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

তিনি বঙ্গমাতার জীবনী নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে সকলের প্রতি আহবান জানান।

দোয়া মোনাজাত পরিচালনা করেন দূতাবাসের আইন কর্মকর্তা মোহাম্মত রেজাউল আলম। মোনাজাতে বঙ্গমাতা ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

কোভিড -19 এর বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে, যথাযথ স্বাস্থ্য সতর্কতা গ্রহণ করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।