নিউজটি শেয়ার করুন

আবুধাবীতে বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দেশে ৪৮ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গত বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর) আবুধাবীর জাফরী হোটেলে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাছির তালুকদারর পরিচালনায় অন্যানের মাঝে বক্তব্য করেন সহসভাপতি শওকত আকবর, জামশেদ চৌধুরী, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানাজার এন সি বড়ুয়া, জনতা ব্যাংকের ম্যানেজার আব্দুল হাই, আমিরাত যুবলীগের সভাপতি রফিকুল হক, সাধারণ সম্পাদক কামরুল হাসান জুয়েল, জাকের হোসেন জসিম, আবুধাবী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি রুহুল আমীন ও মোসাফফাহ বঙ্গবন্ধু পরিষদের cসেলিম জাহাংগীর, আজিম সিকদারসহ মুজিব আদর্শের নানা সংগঠনের নেতারা।

সভায় বক্তরা বলেন, বর্তমান সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। সরকারের উন্নয়নের ঈর্ষান্বিত হয়ে এক শ্রেণির রাজনৈতিক দল সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন তারা। সরকারের উন্নয়নের সুফল প্রতিটি নাগরিকের দোর গোড়ায় পৌছে দেয়া লক্ষ্যে কাজ করার জন্য সকলের প্রতি আহবানও জানানো হয় সভা থেকে। পরে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণে দোয়া করা হয়