নিউজটি শেয়ার করুন

আবুধাবীতে ভাষা শহীদদের স্মরণে ফেইসবুক গ্রুপ 0204এর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে পালন উপলক্ষে ফেসবুক ভিত্তিক গ্রুপ “0204 SSC-HSC Bangladesh”(এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ বাংলাদেশ) নামের একটি অনলাইন সংগঠন।

শুক্রবার(২১ ফেব্রুয়ারী)আবুধাবি ব্লাডব্যাংক এবং মেডিক্লিনিক মিডেল ইষ্টের সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস সংলগ্ন বাংলাদেশ সমিতির মিলনায়তনে ব্যাতিক্রমী এই অনুস্টান অনুষ্ঠিত হয়।

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত উক্ত গ্রুপের উদ্যমী বন্ধুদের উদ্যোগে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করার লক্ষ্যে বরাবরের মতো এবারও মহান ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী ভাষা শহীদদের স্মরনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, একুশের চিত্রাংকন, গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন মেডিক্লিনিক হাসপাতালের ডাক্তার আজুজা এবং মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ ইউনুস। পরে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

উল্লেখ্য প্রায় ৪৩,০০০ হাজার সদস্যের গ্রুপটিতে দেশে বিদেশে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। গ্রুপটির সম্মিলিত উদ্যোগে “০২-০৪ ব্লাড ব্যাংক” নামে একটি ব্লাডব্যাংক খোলা হয়েছে যার কার্যক্রম চলছে দেশের প্রায় সকল জেলায়।