সিপ্লাস প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর মোছাফ্ফাহ এলাকায় সোমবার (২১জুন) স্থানীয় সময় ভোর ৬টায় নিজ কর্মস্থলে ফরহাদ মাসুদ নামে এক যুবক মারা গেছেন।
জানা গেছে, মাসুদ চট্টগ্রামের রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লালমিয়া শাহ পাড়ার হাজী আজমত আলী বাড়ির আজাদ ফজলুল হকের ছোট ছেলে।
জানা গেছে, গত আট মাস আগে মাসুদ পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে।








