Site icon CPLUSBD.COM

আবুধাবীতে সনাতনীদের সংকীর্তন ও আলোচনা

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবসের ছুটি উপলক্ষে গত সোমবার (২রা ডিসেম্বর) আবুধাবির সনাতনী সম্প্রদায় এক মহামিলনে একত্রিত হয়।

আবুধাবী সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে স্হানীয় মদিনা যায়েদের একটি হলরুমে এক হরিনাম সংকীর্তন ও ধমীয় আলোচনা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বৈদেশিক শাখার সন্মানিত উপদেষ্টা বাবু প্রিয়তোষ দেবনাথ।

এ সময়ে সহসভাপতি পুলুক চৌধুরী, কানুরাম, মনতোষ শীল, রাখাল শীল, সুবীর দে, জগদীশ শীল, গোবিন্দ দেবনাথ, অজিত চৌধুরী, কাজল শীল প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত সংকীর্তনে বিশ্বের সকল জীবের সার্বিক মঙ্গল প্রার্থনা করা হয়।

পরিশেষে মহাপ্রাসাদ বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।