নিউজটি শেয়ার করুন

আবুধাবীতে স্টাইলো জেন্টস টেইলারিং এর যাত্রা শুরু

আমিরাত প্রতিনিধি: আরবী কেন্দুরা, পোশাক, টুপি, গেন্জি, জুতা, পারফিউমসহ বিভিন্ন পরিধেয় সামগ্রীর বিপুল সমাহার নিয়ে আবুধাবির উপশহর বানিয়াছ (৯ নম্বর জামাইয়া) কো অপারেটিভ এবং ইউএই এক্সচেঞ্জের এর মধ্যখানে বাংলাদেশী মালিকানাধীন নতুন টেইলারিং শপ “স্টাইলো জেন্টস টেইলরিং “এর যাত্রা শুরু হল।

শুক্রবার ( ১১জুন)বাদে আছর স্হানীয় স্পন্সর আমিন জুমান আল কিনদি কেক কেটে ও প্রতিষ্ঠানের মালিক চট্টগ্রামের অধিবাসী মোজাম্মেল হক ফরিদ প্রতিস্ঠানটির শুভ উদ্বোধন করেন।

এ সময়ে স্হানীয় স্পন্সর ও উপস্হিত স্হানীয় আমিরাতি ছৈয়দ আহমদ,আবু ফারেজসহ অন্যান্যরা প্রতিষ্ঠানটি খোলাতে অভিনন্দন জানান ও সফলতা কামনা করেন। এ প্রতিষ্ঠানের আয় উন্নতি বৃদ্ধি হোক, আমরা এ দোয়াই করছি।

উদ্বোধনকালে উপস্হিত মাওলানা এয়াকুব, ক্বারী মোহাম্মদ ছায়েদ, মাওলানা আমির হোসেন, ব্যবসায়ী মোহাম্মদ সোলায়মান, ব্যবসায়ী মোহাম্মদ নাসির, হাজী আবু তাহেরসহ প্রবাসী ব্যবসায়ী ও বিশিস্ট ব্যক্তিবর্গ এ প্রতিষ্ঠানের সফলতা কামনার পাশাপাশি দেশীয় প্রবাসীদের দেশীয় প্রতিষ্ঠানে এসে কেনাকাটা করার কথা বলেন।

আর প্রত্যকের স্ব স্ব আরবী স্পন্সর/কপিল বা স্হানীয় আরবী বন্ধু বান্ধবদের এ প্রতিষ্ঠানে এসে কেনাকাটা করার জন্য আহবান জানান।

প্রতিষ্ঠানের মালিক ব্যবসাযী মোজাম্মেল হক অনেক ছড়াই উৎরাই পেরিয়ে করোনাময় এ সময়ে এ প্রতিষ্ঠানটি চালু করতে পেরে আল্ণাহর কাছে শোকরিয়া আদায় করেন এবং সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। প্রতিষ্ঠানের এ মালিক দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভিসা জটিলতা নিরসন করতে সরকারের সংশ্রিস্ট কতৃপক্ষের কাছে দাবী জানান। যাতে আরো প্রতিষ্ঠান চালু করে রেমিটেন্স প্রবাহ আরো গতিশীল করতে পারেন।