আবুধাবী প্রতিনিধি: গতানুগতিক ব্যবসা বাণিজ্য থেকে একধাপ এগিয়ে অনলাইন সেবায় বুকিং ও ডেলিভারীর ব্যবস্হা করে বাই সাইকেল বিপুল সমাহার নিয়ে আবুধাবির নাজদা এরিয়াতে রহমানিয়া বাইসাইকেল ট্রেডিং এর ২য় শাখার যাত্রা শুরু হল। প্রতিষ্ঠানটির স্থানীয় স্পনসর শুক্রবার বাদ মাগরিব এই ব্যবসা প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।
এ সময় প্রতিষ্ঠানটি দুই মালিক আবুধাবি বঙ্গবন্ধু স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ লুৎফর রহমান ও প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সৈয়দ মাহমুদুর রহমান, বাংলাদেশ সমিতি ও বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শওকত আকবর, কমিউনিটি নেতা জাহাঙীর আলম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম, আবুধাবি বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারন সম্পাদক সেলিম নেওয়াজ, আবুধাবি বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সহ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, ব্যবসায়ী মোহাম্মদ আজম, ব্যবসায়ী মোহাম্মদ নেছারুল হক, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল হোসেন, সাংবাদিক এম আবদুল মান্নান, সাংবাদিক মাহবুব সরকার উপস্থিত ছিলেন ।
প্রতিষ্ঠান টির উদ্বোধন পূর্ববর্তী সময়ে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে ব্যবসায়ীরা আমিরাতে ব্যবসা বাণিজ্য সম্প্রসারনের লক্ষে সকলকে দেশীয় প্রতিস্টানে এসে কেনাকাটার আহবান জানান। তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।








