নিউজটি শেয়ার করুন

আবুধাবীর বানিয়াছ সাত বিল্ডিংয়ে আমিন ট্রাভেলসের যাত্রা শুরু

আবুধাবী প্রতিনিধি: প্রবাসে নতুন কর্মসংস্হান সৃস্টি করে রেমিটেন্স প্রবাহ আরো বৃদ্ধি করতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর উপশহর বানিয়াছ সাত বিল্ডিংয়ের তিন নম্বর বিল্ডিংয়ে আল আমিন এ কে ট্রাভেলসের যাত্রা শুরু হল। যৌতুক বিরোধী আন্দোলনের রুপকার ও আনজুমানে রজভীয়া ট্রাস্টের চেয়ারম্যান আল্লামা আবুল কাসেম নুরী (ম.জি.আ) গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদে আছর দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্টানটির শুভ উদ্বোধন করেন।
এ সময়ে প্রতিষ্টানটির মালিক বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক ফরিদসহ ব্যবসায়ী মোহাম্মদ নাসির, ব্যবসায়ী খায়রুল ইসলাম, নাসির উদ্দিন, শাহেদ চৌ, মাওলানা এয়াকুব , আইয়ুব উদ্দিন, ব্যবসায়ী খোকন, তানবিরুল হক, সাংবাদিক এম আবদুল মান্নানসহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে আল্লামা আবুল কাসেম নুরী স্হানীয় আইন কানুন মেনে আমিরাতে ব্যবসায় বানিজ্যসহ অন্যান্য কাজ কর্ম করতে আহবান জানান। তিনি মোনাজাতে প্রবাসী ও দেশবাসি সকলের সার্বিক কল্যান কামনা করেন। অনুস্টানে ব্যবসায়ীরা আমিরাতে ভিসা পরিবর্তেনের এ সুযোগে যাতে নতুন নতুন আরো ব্যবসা বানিজ্য সম্প্রসারন করে দেশীয় প্রবাসীদের কর্মসংস্হান সৃস্টির পাশাপাশি এ সমস্ত প্রতিষ্ঠানে এসে সেবা নেবার আহবান জানান।
প্রতিষ্ঠানটির মালিক মোজাম্মেল হক ফরিদ সবার দোয়ার পাশাপাশি সাহায্য ও সহযোগিতা কামনা করেন। এবং খুব শীঘ্রই আবুধাবির শাহামাতে আরেকটি প্রতিস্টান চালু করার ঘোষনা দেন।