নিউজটি শেয়ার করুন

আবুধাবীর শিল্পনগরী মোছাফ্ফাতে চার বন্ধুর যৌথ উদ্যোগে সোনারগাও নামের দেশীয় রেস্টুরেন্টের যাত্রা শুরু

এম আবদুল মান্নান, আমিরাত প্রতিনিধি: মহামারী করোনালীন সময়ের নানা চড়াযই উৎরাই পেরিয়ে আমিরাতে দেশীয় খানাপিনার বিপুল সমাহার নিয়ে আবুধাবির শিল্পনগরী মুসাফফার চল্লিশ নাম্বার সানাইয়ার হেভী ট্রাফিক পাসিং এরিয়া সংলগ্ন (আল মদীনা এক্সপ্রেস হাইপার মার্কেটের পিছনে) দেশীয় চার বন্ধুর যৌথ উদ্যোগে “সোনারগাঁও রেস্টুরেন্ট” নামের বাংলাদেশী প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার( ১ ডিসেম্বর) বাদে আছর আমিরাতের সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাতের সভাপতি এস এম রফিকুল ইসলাম মোছাফ্ফা ৪০ নম্বর সানাইয়াতে ফিতা কেটে এ রেস্টুরেন্টের উদ্বোধন করেন। তিনি ভিজিট ভিসায় আগত প্রবাসীদের এয়ারপোর্টে নানা হয়রানী বন্ধের আহবান জানান। তিনি প্রতিষ্ঠানটির চার মালিককে ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের নানা সমস্যা সমাধান করতে প্রধানমন্ত্রীসহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ।

এ সময় রেস্টুরেন্টটি চার স্বত্বাধিকারী- ইমরুল হাসান তানভির, আল আমীন মুন্না, জাহিদুল ইসলাম এবং মোবারক হোসেইন নানা জটিলতা পেরিয়ে প্রতিষ্ঠানটি চালু করতে পারায় সকলকে ধন্যবাদ জানান এবং তারা প্রতিষ্ঠানের জন্য দেশীয় কর্মচারীর প্রয়োজনীয়তা ও সমস্যার কথা বলেন।

উদ্বোধনকালে ব্যবসায়ী মোহাম্মদ মন্জুর আলম, ইফতেখার হোসেন,রমজান আলী, মোশতাক হোসেন, সাংবাদিক এম আব্দুল মান্নান, সাংবাদিক এম রফিকউল্লাহ এবং সাংবাদিক মাহবুব সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

তারা দেশীয় প্রবাসীদের দেশীয় প্রতিষ্ঠানে এসে দেশীয় খাবার খেয়ে তাদের উৎসাহিত করার কথা বলেন।

ব্যবসায়ীরা এয়ারপোর্ট কন্টাক্ট নামে ভিজিট ভিসাধারীদের আমিরাতে আগমনে বাধা প্রদান না করে দেশীয় শ্রমবাজার সম্প্রসারণে সহযোগিতা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।