Site icon CPLUSBD.COM

আবুধাবীর শিল্পনগরী মোছাফ্ফায় দেশীয় মালিকানাধীন ‘বিডি কিং টায়ার, ইলেকট্রনিক হুইল ব্যালেন্সিং’ এর যাত্রা শুরু

আবুধাবীর শিল্পনগরী

এম আবদুল মান্নান, আমিরাত প্রতিনিধি: লেটেস্ট মডেল গাড়ীর ইলেকট্রনিক/ কম্পিউটার হুইল ব্যালেন্সিং ও ওয়েল চেঞ্জিং সুবিধাসহ বিভিন্ন ব্রান্ডের গাড়ীর টায়ারের বিপুল সমাহার নিয়ে আরব আমিরাতের রাজধানী আবুধাবীর শিল্পনগরী মোছাফ্ফার ৬ ছানাইয়ার ৩ নং গলিতে বিডি কিং টায়ার নামের একটি নতুন দেশীয় প্রতিষ্ঠানের যাত্রা শুরু হল।

গত শুক্রবার(৪জুন) বাদে আছর প্রতিষ্ঠানের তিন পার্টনার আবুল কালাম আজাদ, মোহাম্মদ মোস্তাফা ও মোহাম্মদ রুবেল ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।

এ সময়ে ব্যবসায়ী মামুনুর রশীদ, সাংবাদিক জাহাংগীর কবির বাপ্পী, সাংবাদিক এম আবদুল মান্নানসহ মোছাফ্ফা তথা আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্হিত ব্যক্তিবর্গ মোছাফ্ফা তথা আবুধাবীতে বাংলাদেশী মালিকানাধীন প্রথম এ প্রতিষ্ঠানটির সফলতারকামনার পাশাপাশি সকলকে এখানে এসে তাদের সেবা গ্রহণ করতে বলেন।

প্রতিষ্ঠানটির তিন পার্টনার সকলের দোয়া ও সহযোগিতার পাশাপাশি সুলভে উত্তম সেবার নিশ্চয়তার আশ্বাস দেন।