Site icon CPLUSBD.COM

আবুধাবীর শিল্পনগরী সানাইয়াতে প্রবাসীদের সাথে বাংলা টাইগার্স এর মতবিনিময়

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুরু হতে যাচ্ছে টি টেন ক্রিকেট টুর্নামেন্ট।

এই ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশী একমাত্র বাংলা টাইগার্স দল অংশগ্রহণ করতে যাচ্ছে।

গতকাল শিল্পনগরী মুসাফফা সানাইয়া পাঁচ নাম্বারে রাতে মোহাম্মদ জাবেদ হোসেন এমদাদের গ্যারেজে প্রবাসীদের নিয়ে এক মতবিনিময় সভা এবং মেজবানের আয়োজন করা হয়।

বিশিষ্ট কমিউনিটি নেতা ও বাংলা টাইগার্সের আমিরাত কো-অর্ডিনেটর লায়ন নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলা টাইগার্সের স্বত্বাধিকারী ও এফএমসি গ্রুপের চেয়ারম্যান ইয়াসিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাবেদ হোসেন এমদাদ, মোহাম্মদ আলম, সাংবাদিক সঞ্জীত কুমার শীল, আকতার হোসাইন রাজু,মোহাম্মদ ফারুক রেজা, ইউনুস শিকদার, রেজাউল করিম, আব্দুল হক, রেজাউল করিম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ জামশেদ, নূর হোসেন, ইমাম হোসেন সহ আরো অনেকে।এতে আরো উপস্থিত ছিলেন বাংলা টাইগার্সের সহকারী কোচ ইয়াসিন আরাফাত, খেলোয়ার আবুল হাসেম রাজা, বাংলা টাইগার্সের কো-অর্ডিনেটর সোহেল আহমদ।

প্রসঙ্গত বাংলা টাইগার্স এর প্রথম ম্যাচ ১৬ নভেম্বর (শনিবার) বিকাল ৪টা ৩০ মিনিটে আবুধাবী শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রতিটি বাংলার টাইগার্স খেলার সময় মাঠে থাকতে সকল প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে।প্রধান অতিথি বলেন ১৬ ই নভেম্বর মাঠে গড়াবে ২৪শে নভেম্বর পর্যন্ত আমাদের ক্রিকেট লিগের তৃতীয় সংস্করণ।

১০ওভারের ক্রিকেট আসরে এবারে প্রথমবারের মত অংশ নিচ্ছেন বাংলাদেশের মালিকানাধীন বাংলা টাইগার্স দল। প্রবাসীদের জন্য এই সংগঠন নিয়ে এসেছে ফ্র্যাঞ্চাইজি। সারা আমিরাত থেকে প্রায় ৬০ টি বাসের ব্যবস্থা করেছেন বাংলা টাইগার্স।

গতকাল আবুধাবির মুসাফাহ এবং সাহামা থেকে ১০ টি বাসের ব্যবস্থা থাকবে খেলার মাঠে যাতায়াতের জন্য। বক্তব্য রাখেন বাংলা টাইগার্সের সহকারী কোচ ইয়াছিন আরাফাত, খেলোয়ার আবুল হাসেম রাজা, বাংলা টাইগার্সের কো-অর্ডিনেটর সোহেল আহমেদ।

বাংলা টাইগার্সের প্রথম ম্যাচ হবে ১৬ নভেম্বর বিকেল ৪ টা, ৩০ মিনিটে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এতে আবুদাবি মুসাফাহা এবং সাহামা থেকে যারা বাংলাদেশি প্রবাসী থাকবেন সবাইকে খেলার মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন বক্তারা।