নিউজটি শেয়ার করুন

আবুধাবী দূতাবাসে ‘বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত

আবুধাবী প্রতিনিধি: বঙ্গবন্ধুর সহধর্মণী ও সর্বক্ষেত্রে বঙ্গবন্ধুর সফল অগ্রযাত্রার প্রেরণার উৎস বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজীবের ৯১তম জন্মবাষিকী উদযাপন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীস্হ দূতাবাসে ’বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক’ শীর্ষক এক আলোচনা সভা অনুস্টিত হয়।

রবিবার বাদে আছর (৮ আগস্ট) দূতাবাস মিলনায়তনে রাস্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে অনুস্টান পরিচালনা করেন দূতাবাস সচিব লূৎফর নাহার নাজিম।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির বানী পাঠ করেন দূতাবাসের ডিসিএম মিজানুর রহমান, প্রধানমন্ত্রীর বানী- লেবার কাউন্সিলার আব্দুল আলিম মিয়া ও পররাষ্ট্রমন্ত্রীর বানী পাঠ করেন পাসপোর্ট অফিসার- সাইফুল ইসলাম।

অনুস্টানে বঙ্গমাতার উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শনের পর বঙ্গমাতার জীবণ ও প্রেরণা নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, শওকত আকবর, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার, জনতা ব্যাংক আমিরাত শাখার সিইও- আমিরুল হাসান, অধ্যক্ষ মীর আনিসুল হাসান, প্রকৌশলী আশীষ বড়ুয়া, মিসেস -পিয়াঙ্কা শারমিন, মাহবুব খন্দকার, -উত্তম হাওলাদার, ফেরদোসি আরা প্রমুখ।

পবিত্র কুরআন তেলোয়াত ও মোনাজাত করেন- দুতাবাস কর্মকর্ত রেজাউল করিম। মোনাজাতে বঙ্গবন্ধু, বঙ্গমাতাসহ ৭৫ এর সকল শহীদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ, জাতি, প্রবাসীদের কল্যাণে দোয়া করা হয়।

রাস্ট্রদূত মোহাম্মদ আবু জাফর তার বক্তব্যে বঙ্গমাতার জীবণের বিভিন্ন দিক আলোকপাত করে বলেন, বঙ্গবন্ধুর প্রতিটি অগ্রযাত্রায় প্রেরনার উৎস ছিলেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজীব।যিনি একজন সাধারন নারী হয়েও স্বাধীনতার স্হপতির প্রতিটি কর্মের প্রেরনা ও উৎসদাতা ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও বঙ্গমাতার আদর্শে আদর্শিত হয়ে আজ বিশ্বে মানবতার জননী উপাধিতে ভুষিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here